রংতুলিতে তুমি । পর্ব - ০৩
এক নতুন সকালের আগমন, আর সকাল সকালই ভার্সিটিতে এসেছে আভিয়ান ও নাবিল। নাবিল সকালে আভিয়ানকে কল করে বলেছে জরুরী তলবে ভার্সিটিতে আসতে। ভার্সিটিতে এসেই বাংলা ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারের খোঁজ করেছে নাবিল। বন্ধুর এই ফার্স্ট ইয়ার খোঁজ নিয়ে আভিয়ান চমকেছে বেশ। তার মনেও বেশ কৌতুহল জাগছে বিষয়টা নিয়ে। ভার্সিটি থেকে তারা পড়াশোনা কমপ্লিট করে বেরিয়েছে বেশ অনেক দিনই হলো এর মাঝে কখনোই নাবিলকে কোনো জুনিয়রের খোঁজ করতে দেখেনি সে। সাধারণত জুনিয়ররাই সবসময় নাবিলের খোঁজে এসেছে। চিন্তা ভাবনা এক সাইডে ফেলে শান্ত সুরে আভিয়ান প্রশ্ন করে,
ফার্স্ট ইয়ারের আন্ডা-বাচ্চা দিয়ে তোর কি কাজ..??
আছে, অনেক কাজ আছে। চল ওদের ক্লাসে যাবো আমরা..!!
হোয়াট ডু ইউ মিন বাই ওদের ক্লাসে যাবো..?? আমরা এখন ফার্স্ট ইয়ারের ক্লাসে যাবো? সিরিয়াসলি?
হ্যা যাবো চল। আমি একজনকে খুঁজছি!
কাকে??
আগে চল, গিয়ে দেখি আমি যা ভাবছি সে অনুযায়ী সব ঠিক আছে নাকি..!
নাবিল তুই কি বলবি তোর মাথায় কি চলছে? আমি বেশ লং টাইম ধরেই খেয়াল করছি তোর মাথায় কিছু একটা চলছে, বাট তুই কিছুই ক্লিয়ার করে বলছিস না!!
আভিয়ানের কথায় কিয়ৎপরিমাণ চুপ করে রয় নাবিল এরপর ঠান্ডা স্বরে বলে,
- বলবো.. সবই জানতে পারবি। আমায় জাস্ট একটু টাইম দে। তোর থেকে কিছুই লুকাই না আমি তুই তো জানিস। জাস্ট কিছু টাইম ওয়েট কর প্লিজ..!
এহেন মলিন ও আকুল কন্ঠে চুপ করে যায় আভিয়ান। শুধু স্থির দৃষ্টিতে চেয়ে রয় নাবিলের মুখের দিকে। এমন সময় অন্য একটি ছেলে এসে নাবিলকে জানায়,
ভাই বাংলা ডিপার্টমেন্টের ক্লাস একটু আগেই শেষ হয়েছে।
ওরা সবাই বর্তমানে সি-ব্লকের ৩৩৪ নাম্বার রুমে আছে।
কাঙ্ক্ষিত তথ্যের হদিস মেলামাত্রই আভিয়ানকে নিয়ে ৩৩৪ নম্বর রুমের উদ্দেশ্যে পায়ে পা বাড়ায় নাবিল। সেই ব্যাচে অলরেডি নাবিলের কিছু পরিচিত ছোট ভাই-ব্রাদার্স রয়েছে প্লাস তারাও যেহেতু এই ভার্সিটিরই স্টুডেন্ট অতএব সেই ক্লাসে ঢুকতেও কোনো ঝামেলা পোহাতে হয় না। বেশ স্বাভাবিক ভাবেই তারা ৩৩৪ নাম্বার রুমে প্রবেশ করে।
হুট করে অপরিচিত ৪/৫ টা মুখবয়ব দেখতেই পুরো ক্লাস রুম জুড়ে নীরবতা নেমে আসে। অনেক স্টুডেন্টের মধ্যে ফিসফিসানিও শুরু হয়েছে হাল্কা পাতলা। অনেকের কাছে এদের মুখ পরিচিত তবে বেশিরভাগ মানুষের কাছেই অপরিচিত। কিছু নতুন মেয়ে তো একদম হাঁ করে আভিয়ানকে দেখছে। ৫ ফুট ১১ ইঞ্চি লম্বা গড়নের আভিয়ান। এক দেখাতেই যে কেউ তাকে সুদর্শনের তালিকায় প্রথম সারিতে স্থান দেবে। ব্ল্যাক জিন্সের সাথে ব্রাউন শার্ট পড়নে ছেলেটার। প্রশস্ত বুক, শক্তপোক্ত গড়ন, শার্টের ভেতর দিয়েই যেন স্পষ্ট হয়ে উঠেছে। কনুই অব্দি গোটানো শার্টের স্লিভস, যার দরূন হাতের ভেইন গুলো স্পষ্ট দৃশ্যমান। মেয়েরা নিজেদের অজান্তেই তার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে রয়েছে। বলতে গেলে এক প্রকার কল্পনার রাজ্যে হারিয়ে গিয়েছে, তবে তাদের এই কল্পনার ধ্যান ভাঙে নাবিলের হাস্যজ্বল কন্ঠে,
হ্যালো এভ্রিওয়ান, আসসালামু আলাইকুম..!!
ক্লাসের প্রায় সকল ছেলে-মেয়ে একসাথে সালামের উত্তর করে।
উত্তর পেতেই নাবিল ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে,
- আমি নাবিল শিকদার। আপনাদেরই ভার্সিটির ম্যাথম্যাটিকস ডিপার্টমেন্টের প্রাক্তন শিক্ষার্থী।
এইটুকু বলে থেমেই আভিয়ানের দিকে তাকায় নাবিল। ইশারা পেয়ে আভিয়ানও বলতে লাগে,
- হ্যালো স্টুডেন্টস, আ'ম আভিয়ান তালুকদার..!
অত্যন্ত গম্ভীর, অথচ এক সম্মোহনী শীতল কণ্ঠস্বর! এক মুহুর্তেই মেয়েলি মন শিউরে দেয়ার জন্য যথেষ্ট এহেন গভীর কন্ঠ। ক্লাসে উপস্থিত মেয়েদের বুকের মাঝে অদ্ভুত এক দোলাচল শুরু হয়। ফ্যালফ্যাল করে তাকিয়ে রয় সম্মুখে থাকা সুদর্শন মানবটার দিকে। নাবিল এসবে বেশ অভ্যস্ত তাই হালকা হেসে সবার উদ্দেশ্যে আবারো বলতে লাগে,
আমরা প্রাক্তন শিক্ষার্থী তবুও ভাবলাম আপনাদের মত নতুন মুখ গুলোর সাথে একটু পরিচিত হই। ভার্সিটি লাইফে যে কোনো সমস্যা হলে আমাদের কাছে আসবেন আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সকলের সমস্যার সমাধান করতে।
কথা শেষ করে সম্পুর্ণ ক্লাস রুমের ভেতর নজর বুলায় নাবিল। কিন্তু কোথায়??? যে কাঙ্খিত মুখটার খোঁজে সে এত সকালে ছুটে এসেছে সে এই রুমের কোথাও নেই। নিজের মনের সন্দেহ দূর করতে এইবার সামনের বেঞ্চে বসা ছেলেকে জিজ্ঞেস করে,
আপনারা বাংলা ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ার তো তাই না?
জ্বী ভাইয়া।
আপনারা কি এই কয়জনই? নাকি আরো স্টুডেন্টস আছে ব্যাচে?
তা তো সঠিক জানা নেই ভাইয়া। আমাদের ক্লাসই শুরু হয়েছে নতুন নতুন। সেইভাবে তেমন কেউ পরিচিতও নেই। অতএব জানিও না আরো স্টুডেন্টস আছে কিনা।
এ পর্যায়ে ভ্রু কুচকে আসে নাবিলের। কিছুটা গম্ভীর মুখে তাকিয়ে রয় সামনের বাকি স্টুডেন্টসদের দিকে। শেষমেশ কোনো উপায়ন্তর না পেয়ে বিদায় নিয়ে বেরিয়ে যায় ক্লাস থেকে। আভিয়ানও নাবিলের সঙ্গে পা মিলিয়ে বেরিয়ে পড়ে।
নাবিল ও আভিয়ান করিডোরের ডান দিক দিয়ে বেরোয়, আর ঠিক তার পরপরই বাম দিক দিয়ে ক্লাসে ঢুকে তিথিরা আর তার বন্ধুরা। ক্লাসে ঢুকতেই তারা দেখে যে অদ্ভুত এক শোরগোলে পুরো ক্লাস আচ্ছাদিত। সবাই একে অপরের সাথে কি নিয়ে যেন আলোচনা করছে। ধীরে ধীরে এগিয়ে গিয়ে বেঞ্চে বসে তারা। রিহা কৌতূহলী হয়ে পাশের এক মেয়েকে জিজ্ঞেস করে,
কি হয়েছে? এত হৈচৈ কেন? সবাই কি নিয়ে আলোচনা করছে.??
মেয়েটি একগাল হেসে পরম তৃপ্তির সুরে উত্তর করে,
আরে একটু আগেই নাবিল ভাইয়া আর তার বন্ধু আভিয়ান ভাইয়া ক্লাসে এসেছিলো,
আমাদের সাথে পরিচিত হতে।
এই উত্তর শোনার সাথে সাথেই রিহার মাথায় যেন বাজ পড়ে।
তীব্র আফসোস আর হাহাকারে ভরে উঠে তার বুক,
কেন সে ক্লাস থেকে বের হলো সেই আক্ষেপে প্রায় অস্থির হয়ে যাওয়ার মতো অবস্থা তার..!
রিহার এই হতাশ মুখ দেখে ইয়াশফা ঠোঁট উলটে তিথিরার দিকে তাকিয়ে বলে,
যাহ তিথিরা..! আবারও মিস করে দিলাম আমরা। তারা তো ক্লাসেই ছিলো।
খুব সহজেই দেখতে পেতাম, যদি আমরা থাকতাম।
তিথিরা কষ্টভরা নিঃশ্বাস ফেলে বলে,
কপালে যদি না থাকে ঘি, ঠকঠকালে হবে কি? আমাদের কপালটাই খারাপ রে!
এবার ইয়াশফা চোখ ছোট করে তাকায় তাশিকের দিকে,
এই সব তোমার দোষ। কে বলেছিলো তোমাকে চা খাওয়ার বুদ্ধি দিতে?
ভ্যাবাচেকা খায় তাশিক। হতভম্ব হয়ে বলে,
- যাহ শালা! আমি আবার কি করলাম?
ইয়াশফা তার মুখের সামনে তর্জনী উঁচিয়ে ঝাঁঝালো গলায় বলে,
তোমার চা খাওয়ার বুদ্ধিতেই তো সবাই ক্যান্টিনে গেলাম।
সেইখানে না গেলে তো এখন তাদের সাথে দেখা হতো!
রিহাও কাঁদোকাঁদো মুখ করে দ্রুত সায় দিয়ে বলে,
হ্যা তাই তো! যদি না যেতাম, তাহলে মিস করতে হতো না এই সুযোগটা।
তাশিক বিরক্ত হয়ে গলা চড়িয়ে বলে উঠে,
আরে ধুর! তিথিরাই তো ঘুমে পড়ে যাচ্ছিলো, আমি তো ওর ভালোর জন্যই এই কথা বলেছিলাম!
তাশিকের কথায় নেহাল এবার বলে,
এই হইতেছে বেডি মানুষ রে তাশিক! এরা উপকার কখনো মনে রাখে না! এই যে তুই ভালোর জন্য বললি, কিন্তু এখন দেখ সব দোষ তোর ঘাড়েই চাপাইয়া দিতাছে।
নেহালের কথায় তাশিক সহ বাকিরাও ভ্রু কুচকে নেহালের দিকে তাকায়। তা দেখে নেহাল নিজের চেহারায় হাত বুলাতে বুলাতে জিজ্ঞেস করে,
কি?? কিছু লাইগা আছে নাকি?
তুই এই ছেলে “তুই” বলে ডাকলি ক্যন?
ইয়াশফার দিকে আড়চোখে তাকায় একবার তাশিক, কিন্তু কিছু না বলে আবার নেহালের দিকে নজর দেয়। তাতে নেহাল বেশ স্বাভাবিকভাবে ঘাড় চুলকাতে চুলকাতে বলতে লাগে,
আমরা সবাই তো ফ্রেন্ডস তাই না? তাইলে এত ভদ্রতা কিসের? আর ফ্রেন্ডসদের মধ্যে কিসের তুমি? অনলি তুই ইজ রিয়েল!!
নেহালের কথা শেষ হতেই নাইমুল নেহালের কাঁধে হাত রেখে বলতে শুরু করে,
হ্যা তাই তো, আমরা যেহেতু সবাই ফ্রেন্ড আর আগামী চার বছর একসাথেই থাকতে হবে, সো এত হেজিটেট করে কি লাভ? আজ হোক বা কাল, একে অপরকে তুই করেই ডাকব। সো বেটার, এখন থেকেই তুই করে প্র্যাকটিস শুরু করি আমরা!
নেহাল আর নাইমুলের কথার রেশ ধরে ইয়াশফা এইবার তাশিকের দিকে তাকিয়ে ভেংচি কেটে বলে,
- হ্যা এই অকর্মা ছেলেকে তুই করে ডাকলেই ঠিক আছে। ম্যানারলেস ছেলে একটা..!!
এ পর্যায়ে তেতে উঠে তাশিক। গলা কিঞ্চিৎ চড়িয়ে বলে,
- সেই তখন থেকে এই ছেলে, এই ছেলে বলে ডেকে যাচ্ছো। বলি আমার একটা নাম যে আছে সেটা কি ভুলে গিলে খেয়ে ফেলেছো?? তাশিক আমার নাম, তাশিইইইইইইক…!!!
ইয়াশফা মাছি তাড়ানোর মত করে বলে,
হ্যা হ্যা ঐ তাশিক তোশক একই।
তুই আমায় তোশক বললি??
তাশিকের এই দুম করে তুই করে বলায় চোখ গোলগাল করে তাকায় ইয়াশফা, পরক্ষণেই ঠোঁটে ঠোঁট চেপে বলে,
বেশ করেছি!! তোশকই তুই।
ব্যাস… মুহুর্তেই ছোটখাটো তর্ক-বিতর্ক শুরু হয়। রিহা আর তিথিরা গিয়ে ইয়াশফাকে থামানোর চেষ্টা করছে, আর অন্যদিকে নেহাল, নাইমুল গিয়ে তাশিককে শান্ত করার চেষ্টা চালাচ্ছে। ক্লাস এর বাকি সবাইও তাদের দিকে তাকিয়ে। বলতে গেলে ছোট খাটো একটা কথার টর্নেডো বয়ে গিয়েছে তাদের মাঝে।
সি-ব্লকের করিডোর পেরিয়ে নাবিল ও আভিয়ান বাইরে এসে দাঁড়িয়েছে। আধার নেমেছে নাবিলের মুখে, কোনো প্রকার বিলম্ব না করেই কল লাগায় সেই দিনের নিলয় নামের ছেলেটিকে। কল পেয়ে প্রায় ১০ মিনিটের মধ্যেই তাদের সামনে হাজির হয়েছে নিলয়। নিলয় আসতেই নাবিল তার দিকে এক জোড়া জ্বলন্ত, তীক্ষ্ণ চোখ রেখে প্রশ্ন করে,
তুই কি সেদিন আসলেই ভালো করে খোঁজ নিয়েছিলি, নিলয়?
জ্বী ভাই।
সেদিনের ক্লাসে আমি যাকে দেখেছিলেম আজকের ক্লাসে সেই ব্যক্তি উপস্থিত ছিলো না!
নাবিলের এই ইস্পাত-কঠিন জেরার মুখে এক শূষ্ক ঢোক গিলে নিলয়, আমতা-আমতা করে বলে,
ক…কিন্তু ভাই.. আমি তো... আপনাকে একদম সঠিক ইনফরমেশনই দিয়েছিলাম। সেদিন তো ওই রুমে ওই ব্যাচেরই ক্লাস..
নিলয়ের থতমত খাওয়া কথার মাঝপথেই হাত তুলে তাকে থামিয়ে দেয় আভিয়ান। নিজ থেকে বলে,
এমন ও তো হতে পারে তুই যাকে খুঁজছিস আজ সে অ্যাবসেন্ট। বা বাইরে অন্য কোথাও ছিলো? শুধু এক মুহুর্তে ইন্সিডেন্টের উপর ভিত্তি করে তো তুই শিওরলি কিছু বলতে পারিস না তাই না..??
প্রত্যুত্তর করে না নাবিল। আভিয়ান নিলয়কে ইশারায় চলে যেতে বললে একপ্রকার হাফ ছেড়ে বাঁচে নিলয়, দ্রুত পায়ে প্রস্থান করে সে। আভিয়ান আরো কিছু টুকিটাকি কথাবার্তা চালাচ্ছিলো নাবিলের সঙ্গে কিন্তু নাবিল অন্য ধ্যানে মগ্ন। চিন্তার এক সূক্ষ্ম ভাঁজ ছুটে যায় আভিয়ানের মস্তিষ্ক জুড়ে। সে ভেবে পাচ্ছে না কোন বিষয় নিয়ে নাবিল এতটা অস্থির সময় পার করছে। কি কারনে এত অস্থিরতা..?
গতকাল আসলেন না কেন ভাইয়া?
এমনি।
শুধু শুধু না আসার কোনো মানে হয় নাকি?
এরূপ কথায় এবার বেশ বিরক্ত হয় সায়েম.. হাতে থাকা কলম খানা টেবিলে রেখে কড়া স্বরে বলে,
দেখো অ্যালাইজা, তুমি আমার স্টুডেন্ট। এত বেশি কথা বলছো কেন পার্সোনাল ব্যাপার নিয়ে..? মন চায়নি, তাই আসিনি।
এইটুকু বলেই চুপ করে যায় সায়েম। অপরদিকে ড্যাবড্যাব করে তাকিয়ে রয়েছে অ্যালাইজা। মেয়েটা সায়েমের স্টুডেন্ট, এইচএসসি ক্যান্ডিডেট। ভীষণ মিষ্টি একটা মেয়ে সেই সাথে চঞ্চলও বটে। সায়েম যে তার টিচার এই ব্যাপারটা অ্যালাইজা যেন মাঝে মাঝে ভুলেই যায়। একেক সময় অবলীলায় এমন সব প্রশ্ন ছুড়ে বসে, যা একজন ছাত্রীর মুখে মোটেই মানায় না। সায়েমের এবারের কড়া ধমকটা বোধহয় তার গায়ে লেগেছে। তাই তো অভিমানী মুখ করে চুপচাপ বইয়ের পাতায় মন দিয়েছে। কিন্তু তা টিকলো না বেশিক্ষণ, অল্প কিছুক্ষণ যেতে না যেতেই আবারো বই থেকে মুখ তুলে। ধীর স্বরে ডাকে,
- ভাইয়া?
- হুম।
- আপনি কি কোনো কারনে আপসেট?
অ্যালাইজার এই সরল, অথচ অন্তর্দৃষ্টিসম্পন্ন প্রশ্নে সামান্য থমকায় সায়েম। ধীরলয়ে বই থেকে দৃষ্টি তুলে সে অ্যালাইজার নিষ্পাপ মুখখানার দিকে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে চেয়ে রয়। কিন্তু কোনো জবাব দেয় না। মেয়েটার দিকে তাকালেই তার বুকের ভেতর এক অদ্ভুত, অনাকাঙ্ক্ষিত ঝড় উঠে। হৃদস্পন্দনটা দুরুদুরু করে কেঁপে উঠে এক অবাধ্য ছন্দে। জীবনে সে অনেক মেয়ে স্টুডেন্ট পড়িয়েছে, কতশত চঞ্চল মেয়েকে শাসন করেছে, কিন্তু এই অ্যালাইজার ক্ষেত্রে কেন সমস্ত আত্মনিয়ন্ত্রণ ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়, তা সে কিছুতেই বুঝতে পারে না। এই তীব্র মানসিক অস্থিরতা ও অনুভূতির চোরাবালির জন্য সে নিজের উপর মনে মনে ভীষণ বিরক্ত.!! আর হয়তো এ কারনেই সে গতকাল অ্যালাইজাকে পড়াতে আসেনি। একজন টিচার হিসেবে স্টুডেন্টের প্রতি এমন অনুভূতি মোটেই মানানসই নয়। তাই যথাসম্ভব নিজেকে সামলে রাখতে চেষ্টা করছে। মনে মনে শুধু একটা কামনা যেভাবেই হোক, অ্যালাইজার এইচএসসি শেষ হয়ে যাক। তাহলেই হয়তো সে মুক্তি পাবে এই অনিচ্ছাকৃত অস্থিরতা থেকে।
রজনীর আলো-আঁধারি মেখে রূপসা নদীর তীরে সন্ধ্যার আড্ডা জমে উঠেছে। নদীর বুক ছুঁয়ে আসা ফুরফুরে ঠাণ্ডা বাতাস জুড়িয়ে দিচ্ছে চারপাশ। শেষবার নাবিল যে ভার্সিটিতে গিয়ে হন্য হয়ে খোঁজখবর নিয়েছিলো, তারপর দেখতে দেখতে বেশ অনেকগুলো দিন পার হয়ে গিয়েছে। এর মধ্যে বাবার রাজনৈতিক ব্যস্ততার কারনে প্রায় প্রতিদিনই তাকে নানা আলোচনা সভা, সেমিনার আর হাইপ্রোফাইল মিটিংয়ে যোগ দিতে হয়েছে। ফলে নতুন করে ক্যাম্পাসে গিয়ে আর খোঁজ নেওয়ার ফুরসত মিলে নি তার। নদীর তীরে তারা সাত বন্ধুবান্ধব চেয়ারে গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে, হাসি-ঠাট্টায় মেতে উঠছে। হঠাৎ সবাইকে চুপ করিয়ে আভিয়ান বেশ সিরিয়াস হয়ে বলে,
তোদের তো একটা কথা জানানোই হয় নি।
কি কথা.??
পাভেল স্বাভাবিক ভাবেই জিজ্ঞেস করে। তাতে আভিয়ান হালকা বাঁকা হাসি দিয়ে নাবিলের দিকে তাকায়। ঠোঁট কামড়ে হেসে বলে,
নাবিলের সিক্রেট কথা!!
আভিয়ানের এমন লুক দেখে কিছুটা হকচকিয়ে যায় নাবিল। চিন্তায় ডুবে গিয়ে ভাবতে শুরু করে তার আবার কোন সিক্রেট কথা আভিয়ান জানলো। তার জানা মতে সে তো কোনো কাহিনি ঘটায় নি। আর যা যা আছে তা তো কম বেশি সবাই-ই জানে। তাহলে এই আভিয়ানের বাচ্চা আবার কি বলবে। নাবিল ভ্রু কুচকে আভিয়ানের দিকেই তাকিয়ে ছিলো, তা দেখে আভিয়ান আবার চোখ টিপে ইশারা করে বলে,
বলে দেই তাহলে?
অধৈর্য হয় নিকিতা। কথার রেশ ধরে সঙ্গে সঙ্গে বলে,
- উফ আভিয়ান..!!! এত ভনিতা না করে ঝটপট বল তো কি হয়েছে! নাবিলের আবার কিসের সিক্রেট.?
নিকিতার কথায় আভিয়ান নাবিলের দিকে তাকিয়ে কুটিল হেসে বলতে লাগে,
- নাবিল আমাদের ভার্সিটিতে বাংলা ডিপার্টমেন্টের কাকে যেন খুঁজছে।
এই কথা শুনে বাকিদের মুখ মুহুর্তেই হাঁ হয়ে আসে। অবিশ্বাসে সবাই যেন থমকে গিয়েছে। নাবিল কোনো জুনিয়রকে খুঁজছে..??? এটা একেবারেই তাদের কল্পনার বাইরে। নাবিলের এমন আচরণে তারা অভ্যস্ত নয়, তাই বিষয়টা হজম করতেও কষ্ট হচ্ছে। সবাই একবার নাবিলের দিকে তাকাচ্ছে তো আরেকবার আভিয়ানের দিকে। সবার তাকানোতে আভিয়ান দ্রুত মাথা নেড়ে বুঝিয়ে দেয় তারা যা শুনেছে ঠিকই শুনেছে!!
কাকে খুঁজছিস তুই??
জোর গলায় প্রশ্ন করে আলিনা। আরেকদিকে শোভন টিটকারি ভঙ্গিতে বলে,
মাম্মা!!!!! কোন পাখি খুঁজতাছো তুমি হ্যা??? তলে তলে এত দূর যাও গা বন্ধুদের কিছু জানাও ও না!! ভালোই ভালোই!
আভিয়ানও সেই আগুনে ঘি ঢেলে বন্ধুদের সাথে তাল মিলিয়ে বলতে লাগে,
বন্ধু আর বন্ধু থাকে না রে!!! ও যেভাবে হন্ন হয়ে খুঁজছিলো। আমি তো পুরাই শকড..!
সবার এতসব কথাবার্তা শুনে এ যাত্রায় মুখ খুলে নাবিল। মুখ কুচকে বলতে লাগে,
কথাটুকু শেষ হতে না হতেই ক্ষেপে গিয়ে আভিয়ানের দিকে ছুট লাগায় নাবিল।
অন্যদিকে নাবিলকে বাঘের
ন্যায় নিজের দিকে তেড়ে আসতে দেখে আভিয়ানও চেয়ার উল্টে ভো দৌড় লাগিয়েছে।
সেদিকে চেয়েই নাবিল চিৎকার করে বলতে লাগে,
শালা আমার সমস্যা তাই না? আয় তোকে দিয়েই আমার সমস্যার উদ্ভোদন করবো।
পালাস কেন?? আয় বলছি, কাছে আয়! আমার সমস্যা কোথায় কোথায় আছে দেখবি না..??
তাদের এই অদ্ভুত কান্ড দেখে বাকিদের হাসতে হাসতে পেট ফেটে যাওয়ার উপক্রম। নিকিতার তো হাসতে হাসতে চোখ থেকে পানি পর্যন্ত বের হয়ে গিয়েছে। সবার কল্পনার বাইরে ছিলো আভিয়ানের এমন ইঙ্গিত। আর এদিকে নাবিল আর আভিয়ান তখনো দৌড়াচ্ছে, বাকিরা সেই দৃশ্য দেখে মজা নিয়ে হেসেই চলেছে।
নতুন আরেকটি সোনালী দিনের সূচনা। ঝলমলে, চনমনে রোদের মধ্যেই সকাল সকাল ভার্সিটিতে হাজির হয়েছে আভিয়ান আর সকল বন্ধুবান্ধব। সবার লক্ষ্য একটাই। নাবিল তলে তলে কাকে খুঁজছে, সেই রহস্যের জটলা খুলে দেখা। নাবিলও অবশ্য তাদের সঙ্গে আছে, যদিও এ ব্যপারটি নিয়ে মনে মনে খুবই বিরক্ত সে তবুও মুখে কুলুপ এঁটে চুপচাপ দাঁড়িয়ে আছে। সে খুব ভালো মতই বুঝতে পারছে আভিয়ান নামক হাড়-বজ্জাতটাই সবাইকে উস্কে দিয়েছে, যার ফলশ্রুতিতে আজ পুরো ফ্রেন্ড সার্কেল ভার্সিটিতে উপস্থিত হয়েছে। করিডোরের মোড়ে এসে আলিনা প্রশ্ন করে,
এখন আমাদের কাজ কি?
আলিনার প্রশ্নে নিকিতা তার বত্রিশটি দাঁত কেলিয়ে উত্তর দেয়,
নাবিলের চাহিদা খুঁজে বের করা..!!
নিকিতার এমন কথায় নাবিল অবাক হয়ে তার দিকে তাকায়। কিছু বলবে বলে মুখ খুললেও শেষ পর্যন্ত আর কিছু বলে না। শুধুমাত্র ঠোঁট গোল করে ছোট একখানা তপ্ত নিশ্বাস ছাড়ে।
হুটহাট চাইলেই তো আর কোনো ক্লাসে ঢুকা যায় না, তাই না?
ফোন স্ক্রল করতে করতেই উপরোক্ত কথাটি বাকিদের উদ্দেশ্যে ছুড়ে আভিয়ান। তাতে সবাই একটু চিন্তিত মুখে তাকায় একে অপরের দিকে। নাবিল এবার চোখ-মুখ কুঁচকে বলে উঠে,
ধুর বাল, তোরা তো জানিসও না আমি কাকে খুঁজছি। তাহলে কিভাবে বের করবি তোরা? হুদাই সময় নষ্ট।
- তোর সেটা ভাবতে হবে না। আমাদেরটা আমরা বুঝে নেবো।
নিকিতার কথা শেষ হতেই আভিয়ান ফোন স্ক্রল বন্ধ করে সামনে দিকে হাঁটতে শুরু করে। আলিনা তার আচরণ দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে,
- কি রে, কোথায় যাচ্ছিস?
আভিয়ান পেছনে না তাকিয়েই স্বভাবসুলভ গম্ভীর গলায় উত্তর দেয়,
- বাংলা ডিপার্টমেন্ট !!
আভিয়ানের এই দুই শব্দে অধর জুড়ে ধূর্ত হাসি ফুটে বাকিদের। তার মানে আভিয়ান ব্যবস্থা অলরেডি করে ফেলেছে।
সকাল থেকে একটানা ক্লাস করতে করতে তিথিরার মাথা যেনো পেকে যাচ্ছে। পড়াশোনায় মন নেই একটুও, পাশেই তাকাতেই চোখে পড়ে ইয়াশফা আর রিহা কত মনোযোগ দিয়ে ম্যামের লেকচার শুনছে, নোটপ্যাডে টুকে নিচ্ছে ইম্পর্ট্যান্ট বিষয়গুলো। ছেলেদের মধ্যে তাশিকও বেশ সিরিয়াস ভঙ্গিতে বসে আছে। নেহাল ব্যাগ দিয়ে মুখ আড়াল করে ফোনে গেম খেলছে, আর নাইমুল মাথা নিচু করে বসে আছে অন্য জগতে।
প্রায় পনেরো মিনিট ধরে লেকচার চললো তাদের। সব কিছু শেষে ম্যাম বের হয়ে যেতেই হাফ ছেড়ে বাঁচে তিথিরা। আড়মোড়া ভেঙে বড়সড় হাই তুলতে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক তখনই ধপধপ শব্দে ভেসে আসে ভারী কিছু পায়ের আওয়াজ। দৃষ্টি সরিয়ে বোর্ডের সামনে তাকাতেই দেখে সেখানে দাঁড়িয়ে আছে আট-দশজন মানুষ। তার মুখ তখনো হাইয়ের ভঙ্গিতে খোলা। হঠাৎ নিজের অবস্থা মনে পড়তেই তড়িঘড়ি করে মুখ বন্ধ করে সোজা হয়ে বসে তিথিরা। ঠিক তখনই আসে পাশে নজর দিতে খেয়াল আসে ক্লাসের সকলেই দাঁড়িয়ে একমাত্র সে-ই নবাবজাদির মত বসে রয়েছে। নিজের ভুলটুকু বুঝতে পেরে তড়াক করে দাঁড়িয়ে যায় তিথিরা, আর তাতেই বাধে বিপত্তি। এক নাগারে ধপাধপ করে খাতা-কলম, পেন্সিল, বই সব মেঝেতে পড়ে যায়। তুলবে কি তুলবে না, ভেবে দ্বিধায় কাবু হয়ে দাঁড়িয়ে রয় সে। এরই মাঝে হঠাৎ নজরে আসে রিহা কেমন যেন কাচুমাচু করছে, আড়ালে তার কুর্তির ফিতে ধরে টানছে। ঠিক তখনই তার কর্নকূহরে প্রবেশ করে এক মিষ্টি কণ্ঠস্বর,
হ্যালো এভ্রিওয়ান. আশা করি সবাই ভালো আছেন।
ক্লাসের সবাই এক গাল হেসে উত্তর করে সেই প্রশ্নের।
আমাদের আপনারা অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না। যদিও এর মধ্যে আমাদের দু’জন ফ্রেন্ড এসে আপনাদের সাথে কিছুটা পরিচিত হয়েছে। কিন্তু আমরা অনেকেই বাকি ছিলাম তাই ভাবলাম আমরাও এসে দেখা করে যাই।
আলতো, অমায়িক হেসে কথা বলছে একটি মেয়ে। কথাগুলো একদম মন্ত্রমুগ্ধের ন্যায় শুনছে তিথিরা। এত মিষ্টি হাসি আর এত চমৎকার বাচনভঙ্গি! মেয়েটির দিক থেকে চোখ সরিয়ে নেওয়া যেন একপ্রকার অসম্ভব। তিথিরাও তেমনই ভাবে এক ধ্যানে তাকিয়ে ছিলো, কিন্তু তার এই ধ্যান ভাঙে এক গুরুগম্ভীর আওয়াজে,
এই মেয়ে তোমার খাতা কলম সব পড়ে গিয়েছে
তুলছো না কেন..!?
আচমকা এমন ধমক শুনে তড়াক করে বরাবর তাকায় তিথিরা, অপরিচিত ব্যক্তিটি তিথিরার দিকেই চোখ কুচকে তাকিয়ে আছে, মুখে গম্ভীর অভিব্যক্তি। তিথিরা ভয়ে কোনো উত্তর না করেই তাড়াতাড়ি বেঞ্চের সামনে গিয়ে খাতা কলম উঠাতে লাগে। সেগুলো গুছিয়ে উঠে দাঁড়াতেই আবারো সেই ব্যক্তি বলে উঠে,
তোমার পায়ের সামনে আরেকটা পেন আছে সেটাও উঠাও!!!
এক ঢোক গিলে তিথিরা তাড়াতাড়ি নিচু হয়ে কলম উঠিয়ে নিজের জায়গায় চলে আসে। নিজের নিরাপদ আশ্রয়ে ফিরে আড়চোখে সামনের দিকে তাকায় তিথিরা। ইয়া মাবুদ, এত লম্বা..!!! তিথিরাকে তো এর সামনে একদম চুনোপুঁটি মনে হবে। একমনে ফোনের দিকেই তাকিয়ে আছে সেই ব্যক্তিটি। বাকি সবাই এত এত কথা বলছে কিন্তু সেই ব্যক্তিটি ফোনেই মাথা গুঁজে রয়েছে। তিথিরা এক ধ্যানে সামনে থাকা ব্যক্তিটির দিকে তাকিয়েই এসব ভাবছিলো, তার ভাবনার মাঝে হঠাৎই সে ব্যক্তি চোখ তুলে তাকালে মুহুর্তেই চার জোড়া চোখের দৃষ্টির মিলন ঘটে। এমন তীক্ষ্ণ আর ক্ষুরধার চাউনিতে কিছুটা কেঁপে উঠে তিথিরা। ভয়ে, লজ্জায় তৎক্ষনাৎ মাথা নিচু করে ফেলে। এতক্ষনের সব কিছুই দূর থেকে নাবিল লক্ষ্য করেছে বেশ ভালো মতই। নাবিল তিথিরার দিকে এক নজরেই তাকিয়ে আছে সেই তখন থেকে।
যতক্ষণ তারা ক্লাসে ছিলো ততক্ষণ তিথিরা এক মুহুর্তের জন্যও মাথা তুলে নি। তারা ক্লাস রুম থেকে বেরিয়ে যেতেই যেন হাফ ছেড়ে বেঁচেছে সে। জোরে জোরে শ্বাস টানছে। কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হয়ে আসে পাশে তাকিয়ে খেয়াল মেয়েরা লাট্টু হয়ে আছে। ইয়াশফা আর রিহার চোখেমুখেও অন্যরকম ঝিলিক আর ছেলেগুলাও স্বাভাবিক ভঙ্গিতে আসে পাশে তাকিয়ে মজা নিচ্ছে।
কোন দুনিয়ায় হারিয়ে আছিস ইয়াশফা??
ইয়াশফার সামনে তুড়ি বাজিয়ে কথা গুলো বলে তিথিরা। তিথিরার কথায় ধ্যান ভাঙে ইয়াশফার। সঙ্গে সঙ্গে তিথিরার বাহু খাবলে ধরে উত্তেজিত কন্ঠে বলে,
তিথিরা.. তুই আভিয়ান ভাইয়াকে দেখেছিস ???? ওহ মাই গড, কি হট রে ভাই..!! কতটা স্টাইলিশ.! দেখতে তো পুরাই মাখন লাগছিলো। আমি এতদিনে বুঝলাম রিহার এমন উতলা হওয়ার কারন। এখন থেকে তো আমিও উতলা হয়ে থাকবো মনে হচ্ছে। আহা কি জিনিস..!!!
অ্যা..!! সেইখানে তো অনেক ছেলেই ছিলো এর মধ্যে আভিয়ান ভাইয়া কোনটা?
মাথা মোটা কোথাকার। তোর সামনেই তো ছিলো একদম!
কিছুটা বিরক্তি মিশিয়ে রিহা উপরোক্ত কথাটি বলে।
সেই কথার রেশ ধরে তিথিরা হতবাক মিশ্রিত স্বরে বলে,- আমার সামনে??
হ্যা তিথিরা, তোর সামনে! চেক শার্ট আর ব্ল্যাক ডেনিম।
আরেহ তোকে যে বললো কলম উঠাতে, উনিই তো আভিয়ান ভাই!!
থমকে যায় তিথিরা। চোখের সামনে ভেসে উঠে চোখাচোখি হওয়ার তীক্ষ মুহুর্তটুকু।
এ পর্যায়ে তিথিরা অবাক হয়ে বলে,
উনিই আভিয়ান ভাইয়া? ওনাকে তোরা হ্যান্ডসাম বলছিস?
আমার তো ওনাকে দেখে কেমন যেন ভয় ভয় লাগলো।
তার উপর ওনার ভয়েস এত ডিপ প্লাস নজর এত তীক্ষ্ণ।
ওনার ঐ বাঘের মতো গলার আওয়াজ শুনেই তো ভয়ে কেমন কেঁপে উঠছিলাম আমি।
নিজের মনের ভীতিটুকু উগড়ে দিয়ে চুপ করে যায় তিথিরা। দৃষ্টি অন্যত্রে দিয়ে রাখে। অপরদিকে তিথিরার এমন বক্তব্যে ইয়াশফা আর রিহার চোয়াল ঝুলে গিয়েছে। এত সুন্দর, হ্যান্ডসাম একটা ছেলেকে তিথিরার ভয় লেগেছে?? এ তো একদম অবিশ্বাস্য ব্যপার..!! পুরো ভার্সিটির মেয়েরা যার জন্য পাগল, সেই আভিয়ানকে তিথিরা ভয় পাচ্ছে!
চলবে...
