Breaking News

Muslim

Muslim
একজন মুসলিম,মুমিন, উম্মতে মোহাম্মদী হওয়ার শর্ত হচ্ছে তওহীদ, আল্লাহর সার্বভৌমত্ব মেনে নেওয়া । অর্থাৎ, আল্লাহ ও তার রাসুলের উপর সর্বব্যাপী ঈমান আনা, “লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ [সাঃ] এর উপর ঈমান আনা । যার অর্থ হলো আল্লাহ ছাড়া কোন হুকুমদাতা [আইনদাতা, বিধানদাতা, আদেশদাতা, সর্বময় কর্তৃত্বের অধিকারী] নেই, মুহাম্মদ [সাঃ] আল্লাহর রাসুল । অর্থাৎ, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, আইন-কানুন, দণ্ডবিধি, বিচারব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, আন্তর্জাতিকসহ জীবনের সর্বাঙ্গনে জীবনের প্রতিটি বিভাগে যেখানে আল্লাহর কোন হুকুম আছে সেখানে আর কারো হুকুম মানা যাবে না । এটাই হচ্ছে কালেমার অঙ্গীকার, ইসলামের মূলমন্ত্র । আদম [আঃ] থেকে আখেরী নবী মোহাম্মদ [সাঃ] পর্যন্ত দুই লক্ষ চব্বিশ হাজার নবী-রাসুলগণ এই তওহীদ, আল্লাহর সার্বভৌমত্ব নিয়ে পৃথিবীতে এসেছিলেন ।
আল্লাহ বলেছেন, তোমরা কোন মুশরিক (একাধীক দেবতা ও সত্ত্বা উপাসনাকারী) নারীকে বিবাহ করোনা, যতক্ষণ না সে ঈমান আনে। -সুরা বাকারা ২২১ রাষ্ট্র বা সমাজের কোন কিছুতেই ইসলাম নেই, সে তো পুরান কথা। নতুন খবর হলো, বিবাহ তালাক কিংবা মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি বন্টনে যা একটু ইসলাম ছিল, তার নিশানাও মোছা শেষ! এতো কিছু থাকতে ইসলামের নাম নিশানাটুকুও মুছে ফেলতে হবে সংবিধান থেকে? আমাদেরকে ধীরে ধীরে অসাম্প্রদায়ীকতার প্রকৃত স্বাদ আস্বাদন করানোর জন্য হিন্দু-মুসলিম বিয়ের বৈধতা দিয়ে নতুন আইন করেছে।-সুত্র:গত ৩০ তারিখের নয়া দিগন্ত সহ বিভিন্ন জাতীয় দৈনিক। মৃতি ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি বন্টের আইন বছর দুয়েক আগেই সরকার পরিবর্তন করেছে। এবার বিবাহের আইনেও হাত !! হে আল্লাহ! এসব কালো হাত তুমি ভেঙ্গে দাও।

Post a Comment

0 Comments