মৃত্যুর সাথে সাথেই আমাদের নাম হয়ে যায় লাশ। আর এটাই হলো বাস্তব সত্য লোকেরা বলবে "লাশের" পা গুলা একটু সোজা করেন। " লাশকে " একটু বরফে রাখলে ভাল হয়। " লাশকে " কবরে নেয়ার সময় হয়েছে। তখন কেউ আর নাম ধরে ডাকবেনা। ডাকবেনা কেউ স্যার বা বস বলে।
বলবে শুধুই একটা " লাশ, লাশ, আর লাশ ।অনেকে আবার চেহারাটা ও দেখবেনা,
রাতে ভয় পাবে বলে। কতই না কষ্টের হবে সেই সময়টা, যখন আমার আপন জনেরা আমাকে কাঁদে নিয়ে ঘর থেকে বের করে বাড়ির পাশে অন্ধকার একটা জায়গার দিকে নিয়ে যাবে। যেই জায়গার পাশ দিয়ে হয়তো আমি হাজার বার বন্ধুদের নিয়ে হাঁসতে হাঁসতে পথ চলেছিলাম। আমি সেই দিন দেখব , শুনব, কিন্তু কিছুই বলার থাকবেনা। কতইনা অসহায় হবে সেই দিন !! 
হে আল্লাহ আমি স্বীকার করছি, আমি অনেক গুনাহগার। এই জীবনে বুঝে না বুঝে অনেক অপরাধ করেছি। কিন্তু তুমি তো দয়াবান করুণাময় সৃষ্টিকর্তা এক অদ্বিতীয় মহা মহীয়ান " আল্লাহ "। ইয়া আল্লাহ, আমারা সকলে পাপ থেকে তোমার দরবারে তাওবা করছি,ক্ষমা চাচ্ছি। তুমি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের পরিবারের সকলকে কবুল করে তাদের গুনাহ ক্ষমা করে দাও।!!


0 Comments