Breaking News

তিনি গেলেন সৌদী আরবে,

তিনি গেলেন সৌদী আরবে,
-মক্কা মদীনার শীর্ষস্থানীয়
আলেমরা তাকে বুকে জড়িয়ে নিলেন ।
শুধু কি তাই ?
-তার লেকচার শুনে তো কাবার প্রধান ইমাম
সাহেব কপালে চুমু খেয়ে বুকে জড়িয়ে নিলেন ।
তার পর গেলেন আরব আমিরাতে ,
সেখানেও তাকে দেয়া হল রাজকীয় সংবর্ধনা ।
-ক্রমাগত ভাবে তিনি গেলেন ,
মালয়েশিয়া ,ইন্দোনেশীয়া ,কুরিয়া,
জাপান ও চীন সহ পৃথিবীর বহু রাষ্ট্রে ।
সবাই তাকে সাদরে গ্রহন করলেন ও
মন খুলে দোয়া করলেন ।
.
-কতজন তার লেকচার শুনে জড়িয়ে ধরে কেঁদেছেন
আর কতজন যে মঞ্চে উঠে তার হাতে হাত রেখে
কালেমা পড়ে বাপ-দাদার ধর্ম ছেড়ে মুসলমান
হয়েছেন তার কোন হিসেব নেই ।
কানাডা ,আমেরিকার ,বৃটেন সহ
পৃথিবীর মহা শক্তিধর অমুসলিম রাষ্ট্র
গুলির বিভিন্ন শহরে আন্তর্জাতিক মিডিয়াকে
ডেকে এনে তাদের প্রশাসনের কর্তা বাবুদের
মঞ্চের পাশে দর্শক বানিয়ে কত বার যে প্রমাণ
করে ছেড়েছেন ইসলাম শান্তির ধর্ম ,
ইসলাম একটি বিজ্ঞান সম্মত সুন্নাহ্ ও
এবং ইহা একটি পূর্ণাঙ্গ জীবন বিধান ।
.
-শুধু কি তাই ?
-ডক্টর উইলিয়ামস কেম্বল ও
শ্রী শ্রী রবি শংকরের মত প্রতিষ্ঠিত
ধর্ম যাজকদের সু-নিপুণ যুক্তি তর্কের
মাধম্যে নাস্তানাবুদ করে তাদের দেশেই
প্রমাণ করে ছেড়েছেন ইসলামের শ্রেষ্টত্ব ও
তুলে ধরেছেন ইসলামের অলৌকিক সৌন্দর্য ।
-কত মঞ্চে দাড়িয়ে ,
ইসলাম বিরুধী নাস্তিক ও
ইসলাম বিরুধী সমালোচকদের দাঁত ভাঙ্গা
জবাব দিয়েছেন তার কোন ইয়ত্তা নেই ।
-কত মঞ্চে দাড়িয়ে বিজ্ঞান ও যুক্তি দিয়ে
প্রমান করে ছেড়েছেন আল কুরআন
আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত কিতাব ও
মুহাম্মদ (সা:)আল্লাহর প্রেরিত রাসূল ।
.
-আশ্চর্যের বিষয় কেউ তাকে যুক্তি তর্ক দিয়ে
হারাতে পারেনি ,কেউ তার রেফারেন্স খন্ডন
করতে পারেনি ,কেউ তার মুখো মুখি দাঁড়াতে
পারেনি ,কেউ তার বিদ্যার সামনে টিকেনি ,
কেউ তাকে পথ ভ্রষ্ট ,গুমরাহ বলেনি
অথচ দু চারটি তাবিজের কিতাব পড়ে
এই দেশের একশ্রেণীর মুফতি ,মৌলভীরা
তাকে কাফের বানিয়ে দিলো !
-সত্যি আমরা এক আশ্চর্যময়
প্রতিহিংসা পরায়ণ এক জাতি !
-বলছিলাম ,
ডঃ জাকির নায়েক স্যারের কথা ,
-সত্যি আমরা বিশাল দামী মানুষটাকে
যথাযথ দাম দিতে পারেনি !!!

Post a Comment

0 Comments