Breaking News

উমারা ইব্‌ন রুওযাইবা সাকাফী (রাঃ) বলেনঃ


"আমি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া'সাল্লাম) -কে বলতে শুনেছি, যে ব্যক্তি সূর্য উদয় হওয়ার পূর্বের (ফজরের) সালাত এবং সূর্য অস্ত যাওয়ার পূর্বের (আসরের) সালাত আদায় করবে, সে কখনও জাহান্নামে প্রবেশ করবে না"।
(সুনানে আন-নাসায়ীঃ ৪৭১/ ৪৮৭) (সহীহ হাদীস)

আবূ হুরায়রা (রাঃ) হ‌তে ব‌র্ণিত,
রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া'সাল্লাম) বলেছেনঃ
"রাত ও দিনে ফেরেশতাগণ পালাক্রমে তোমাদের নিকট আগমন করে এবং ফজর ও আসরের সময় তারা একত্রিত হয়। তারপর যে সকল ফেরেশতা রাতে তোমাদের নিকট ছিল, তারা উপরে উঠে যায়, আল্লাহ্‌ তাদের জিজ্ঞাসা করেন, অথচ তিনি সর্বজ্ঞ, আমার বান্দাদের তোমরা কোন্‌ অবস্থায় রেখে এসেছো? উত্তরে ফেরেশতাগণ বলে থাকে, আমরা যখন চলে আসি তখন আপনার বান্দারা (ফজরের) সালাত আদায় করছিল। আমরা যখন তাদের নিকট গিয়েছিলাম তখন তারা (আসরের) সালাত আদায় করছিল"।
(সুনানে আন-নাসায়ীঃ ৪৮৫ / সহীহ হাদী‌সে কুদ‌সিঃ - বুখারী ও মুস‌লিম)         (সহীহ হাদীস)

Post a Comment

0 Comments