আমেরিকার একটি স্কুলে,ছোট্ট
বাচ্চাদের ক্লাস নিচ্ছেন এক খৃস্টান
ম্যাডাম । ক্লাসের এক ফাঁকে
ম্যাডাম
বাচ্চাদের জিজ্ঞাসা করলেন-
তোমরা বড় হয়ে কে কি হতে চাও?
·
সবাই এক এক করে বলতে লাগলো-
আমি পাইলট হবো, চাঁদের দেশে
যাব।
কেউ কেউ বললো-ডাক্তার,বি
জ্ঞানি, ইঞ্জিনিয়ার… হতে চাই।
·
ম্যাডাম লক্ষ্য করলেন-ছোট্ট একটি
ছেলে সে কিছুই বলছে না।
ছেলেটিকে প্রশ্ন করলেন-তুমি বড়
হয়ে কি হতে চাও?
·
ছেলেটি বলল-আমি বড় হয়ে
'সাহাবী' হতে চাই।
·
ম্যাডাম থমকে গেলেন! মনে মনে
ভাবলেন 'সাহাবী'আবার কি?
·
ম্যাডাম ক্লাস শেষ করে সেই
ছেলেটির মায়ের কাছে ফোন
দিলেন।
ছেলেটির মাকে বললেন- আপনার
ছেলে বড় হয়ে 'সাহাবী' হতে চায়,
এখন আমি জানতে চাই 'সাহাবী'
মানে কি?
·
ছেলেটির মা বলল-ফোনে
'সাহাবী'
চিনানো যাবে না ।
আপনি যদি বাসায় আসেন,আমি
বুঝিয়ে দিব।
,,
অমূল্য হেদায়াত যেন সেই খৃস্টান
ম্যাডামকে হাতছানি দিয়ে
ডাকছে...
·
পরদিন ম্যাডাম সেই ছেলেটির
বাসায় গেলেন । ছেলেটির মা
রাসূলুল্লাহ (সাঃ)এর আগমনেরপূর্বে
অন্ধকার যুগের চিত্র তুলে ধরলেন।
নারীদের অবমাননা,দূর্বলদের প্রতি
সবলদের অত্যাচার, মারামারি
ঝগড়া-বিবাদ ইত্যাদির কথা বললেন ।
অতঃপর রাসূলুল্লাহ (সা:) এর
ছোঁয়ায় পৃথিবী আলোকিত হওয়া,
নারীরা সম্মান পাওয়া,ধনী গরীব
সমান হওয়া ইত্যাদি স্বর্ণালি যুগের
কথা বললেন ।
তুলে ধরলেন সাহাবীদের জীবন
চলার পাথেয় । বিশিষ্ট চার
সাহাবীর জীবন কাহিনী বললেন ৷
·
ম্যাডাম সাহাবীর পরিচয় জানতে
এসে, ইসলাম ধর্মের পরিচয় জানলেন ।
ছেলেটির মাকে বললেন- ইসলামি
কিছু বই দেওয়ার জন্য । ছেলেটির মা
ইংরেজি অনুবাদের একটি আল-কুরআন
আর কিছু ইসলামি বই দিল।
·
বই গুলো পড়ে সেই ম্যাডাম কিছু
দিন পর ইসলামের ছায়াতলে আশ্রয়
নিলেন ।…
※
সুবহানাল্লাহ! একজন মুসলিম 'মা'তো
এমনি হওয়া চাই।
নিজ সন্তানকে রুপকথার রাজ্যের
কাল্পনিক কাহিনী না বলে
ইসলামের কথা বললেন ৷ ফলে এই ছোট্ট
শিশুটির মাধ্যমে একজন খৃস্টান
ম্যাডাম ইসলাম গ্রহণ করলেন ৷
এটাতে শিক্ষনীয় বিষয় হলো, পিতামাতার উচিত এরকম ধার্মিক সন্তান গরে তোলা*না হলে কিয়ামতে আপনার শাস্তি সন্তানের চাইতেও দিগুন হবে"
আল্লাহ্ আমাদের সব কিছু বুঝে সঠিক পথে চলার তৌফিক দান করুণ আমিন✌

0 Comments