Breaking News

বলবো নাকি কোরআন পাকের অবাক করা তথ্য?

যা শুনলে কাঁপবে হৃদয় জাগবে মনুষ্যত্ব।
:
সবাই তবে কাজটি
সেরে এই কবিতা পড়ো,
মুমিন হলে গা ঘামবে
কাঁপবে হৃদয় থরো।
:
নাস্তিক তোমরা হা
করে শোনো মহাগ্রন্থের
বানী,
তুমি মানো না অবুঝ বলে
আমরা সবাই
জানি।
:
শোনো রে এবার
নাস্তিকেরা মন
দিয়োনা কোথাও,
অন্ধকারে কেন সত্য
ঝোপের মধ্যে লুকাও?
:
এবার শোনো প্রথম কথা
ঐশী গ্রন্থ কুরান,
কারণগুলো বলছি এবার
মনের পর্দা
সরান।
:
কে জানতো এই পৃথিবী বিগব্যাঙে হলো সৃষ্টি?
সুরা আম্বিয়ার ত্রিশ আয়াতটি কাড়ে
না তোমার দৃষ্টি?
:
কে জানতো এই পৃথিবী চ্যাপ্টা নাকি গোল?
নাযিয়াতের ত্রিশ
আয়াত পড়রে চোখ
খোল।
:
কে জানতো মহাবিশ্ব
সদা সম্প্রসারণশীল? যারিয়াতের
সাতচল্লিশ আয়াতটি জুড়িয়ে দিলো
দিল।
:
কে জানতো চাঁদের আলো
তার নিজস্ব নয়?
সুরা ফুরকানের একষট্টি আয়াত সেই কথা যে কয়।
:
কে জানতো দিবাকরও
নিজ অক্ষে ঘুরে?
সুরা আম্বিয়া তেত্রিশ আয়াত পড়ে
দেখো সুরে।
:
কে জানতো ফলের
মাঝেও পুং-স্ত্রী থাকে? সুরা রাদের তিন
আয়াতটি এই ছবিটাই
আঁকে।
:
কে জানতো মিষ্টি-
লোনার অদৃশ্য অন্তরাল?
সুরা ফুরকানের
তিপ্পান্ন আয়াত সাক্ষী চিরকাল।
:
কে জানতো বাষ্প হয়ে
পানি উঠে আকাশে?
সুরা ত্বরিকের এগার
আয়াতে এই তথ্যই ভাসে।
:
কে জানতো পাহাড়গুলো
এই পৃথিবীর
কীলক?
নাবা সুরার আট আয়াতে
এই কথাটির
ঝলক।
কে জানতো চামড়ার
নিচে পেইন রিসেপ্টর
আছে?
সুরা নিসার ছাপ্পান্ন আয়াতে এই কথাটিই
আছে।
:
কে জানতো প্রত্যেক আঙ্গুলের ছাপ ভিন্ন
ভিন্ন?
সুরা কিয়ামার তিন
চার আয়াত এই
তথ্যের জন্য।
:
কে জানতো মানব
ভ্রুনের শ্রবণ ফোটে
আগে?
তখন সাজদা সুরার নয় আয়াতটির কথা
মনে জাগে।
:
কে জানতো এই পৃথিবী মাধ্যাকর্ষণ
শক্তিতে আছে ঝুলে?
নাহল সুরার পনের
আয়াতটি বলছে
খুলে খুলে।
:
ইতিহাসের কথায় এবার
আসি বর্ণনায়,
ফেরাউনের নামটি
সবাই পাবে যে সেথায়।
:
আল্লাহ বলেন, " ও
ফেরাউন !
তোকে করবো সংরক্ষণ,"
তোকে এই পৃথিবীর কোন
প্রাণী
করবে নাকো ভক্ষণ।
:
সুরা ইউনুসের
বিরানব্বই আয়াত সেই ঘোষনার প্রমাণ,
ও নাস্তিক ! এবার বলো
এটা কি শুধু
অনুমান?
:
এখনো সেই লাশটি আছে
মিশর যাদুঘরে,
এখনো কি উদাস মনে
থাকবে আধাঁর
ঘোরে?
:
চৌদ্দশত বছর আগে সব
বলেছে কোরান,
তাহলে আজ কেন বলো এই
গ্রন্থ পুরান?
:
কোরান হল শিক্ষক আর
বিজ্ঞান তার ছাত্র,
কোরান সবই সত্য বলে
বিজ্ঞান অনুমান
মাত্র।
:
যত বিজ্ঞান, যত সত্য
কোরান মাঝে পাবে,
মহাসত্য না মেনে আজ
কোথায় বলো
যাবে?
:
এক আল্লার বাণী বলো
মিথ্যা হতে পারে?
সত্য ন্যায়ের পথে
যেটি ডাকে বারে
বারে?কপি

Post a Comment

0 Comments