বৃদ্ধা থেকে তরুণী সবাই এসেছে মনের আকুতি দিয়ে গুলিস্তানের গোলাপ শাহের কবরে (আসলেই এখানে কারো কোন কবর আছে কিনা কে জানে !!) কিছু চাইতে। কি সর্বনাশা ধর্মবিশ্বাস এদের !!
চোখের সামনে এই রকম অন্যায় কাজ দেখেও প্রতিবাদ না করে শুধু মনে মনে ঘৃণা করেই আফসোস করতে হচ্ছে বিপথগামী এসব নারী পুরুষের জন্যে। কারণ এইসব শিরকের আড্ডাখানা গুলো চলে দেশের সরকারের প্রচ্ছন্ন সহযোগিতায়।
চোখের সামনে দেখলাম মহিলারা তথাকথিত মাজার নামক কবরে সিজদা দিয়ে পীর পূজা করছে।
লা হাওলা ওয়া লা কু’য়াতা ইল্লাবিল্লাহ।
ওগো দয়াময় আল্লাহ !
শিরকে লিপ্ত এসব নারী পুরুষকে তুমি দ্বীনের সঠিক বুঝ দাও। তুমি আমাদের ঈমানকে হেফাজত করো।

0 Comments