গত কালকে সৌদি আরবে ভিবিন্ন জায়গায় তিনজন বাংলাদেশি নতুন প্রবাসী গলায় ফাঁস দেয়...
সকলে মনযোগ সহকারে পড়ুন প্লিজ..
নতুনদের জন্য এই পোষ্টটি করা পুরনোরা দয়া করে শেয়ার করুন...
ইংরেজি তে একটা কথা আছে "crying alone a man will be more strong "
অর্থাৎ একা একা কান্না একজন পুরুষ কে আরো শক্তিশালী করে।
ভাই আসছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেন না!
আর একটু কষ্ট করে ওমরাহ্ হজ্জ টা করেন।
এরপর পাচ ওয়াক্ত নামাজ পড়েন আর একা একা কাঁদতে তো কেউ মানা করেনি।
ব্যাস আর কি লাগে!
দেখবেন ইনশাল্লাহ দেহে মনে প্রচুর শক্তি পাবেন।
আরে ছাড়েন তো ঋণ টিন।
এসব কার নাই?
আমি তো আসছি ৯ মাস শেষ প্রায় এখনো কিছুই করিনা।
আমার কি ঋণ নাই?
অভাব নাই মিয়া ঋণের!!!
আরে কতই বাড়ি থেকে কল আসবে আর কতই প্রব্লেম এর কথা শুনবেন।
এসবে কান দিয়ে লাভ নাই।
স্বার্থপর হোন।
হাল্লিবাল্লি ও বলতে পারেন না মিয়া এতোদিন সৌদিআরব থেকে।
সবকিছু কে হাল্লিবাল্লি বলে লেগে পরেন কাজে।
যে কোন কাজ।
রাজ মিস্ত্রি থেকে শুরু করে যা কিছু পান লেগে পরেন।
মাত্র কয়দিন!
এরপর দেখবেন আপনার পকেট কিভাবে রিয়াল দিয়ে ভরে যায়।
এরপর দেখবেন একদিন ভাল একটা কাজের অফার পেয়ে যাবেন।
এরপর আমরা যারা এই ব্যাচে আসছি সবাই মিলে দেশে যাবো এক সাথে।
ঢাকা এয়ারপোর্ট এ আমরা গেট টুগেদার করবো।
পারবেন না ভাই?
পারবেন ইনশাল্লাহ, আমি বলছি পারবেন।
আপনার পেছনে আপনার আম্মা আব্বার চোখ ভেজা দোয়া আছে তো।
এরপর ছোট ভাই বোনের আশা ভরা চোখের ছবি আছেনা?
এগুলা হলে আরো কিছু লাগবে?
আচ্ছা লাগলে একখান প্রিয়তমা ও পাবেন!
মাত্র তো কয়েকটা দিন।
প্লিজ ভাই নিজের লাইফটা শেষ কইরেন না আপনাদের পায়ে পরি প্লিজ।
দুইটা খবর শুনে খুব কান্না করছি ভাই!!
জানি লাশ গুলা আমার কেউ না কিন্তু কেনো জানি মনে হচ্ছে আমার ভাই গুলো মরে যাচ্ছে।
প্লিজ ভাই আল্লার দোহায় লাগে এমন কইরেন না।
মা বাপ গুলা কি নিয়া বাঁচবে ভাই????
টাকা মানুষেই বানায় ভাই।
বাপ মায়ের চোখের পানির অনেক দাম।
আর কি বলবো।
মরার খবর গুলো শুনে চিল্লাইয়া কানতে মন চাইতাছে।
আল্লাহ হাফেজ
#সংগ্রহীত_পোষ্ট

0 Comments