দেশ এখন নানা সংকটের মধ্য দিয়ে অতিবাহিত করছে। এ সংকট সমাধানে ইসলাম একমাত্র সমাধান। আর এদেশের মানুষও ইসলামপ্রিয়। কিন্তু যোগ্য ও আদর্শবান নেতৃত্বের অভাবে এদেশের মানুষ মুক্তি পাচ্ছে না। এজন্য প্রয়োজন ইসলামী আদর্শের লালন।তাই তরুণ ছাত্রনেতাদের এ শূন্যতা পূরণ করতে হবে।বুধবার ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মজলিশে শূরা অধিবেশনে বক্তারা এসব কথা বলেন।
পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন। ছাত্রনেতাদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, দেশ, মানবতা ও ইসলামের জন্য তোমাদের আরও বেশি চিন্তাশীল ও ত্যাগী হতে হবে এবং মেধাবী নেতৃত্ব সৃষ্টি করতে যুগোপযোগী কর্মসূচি প্রণয়ন করতে হবে।
অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন আরও বলেন,ছাত্র রাজনীতিকেও বারবার নামধারী ছাত্র সংগঠনগুলো কলুষিত করছে।ইশা ছাত্র আন্দোলন তাদের উদ্দেশ্যকে সামনে রেখে দুর্বার গতিতে এগিয়ে চলছে।এ দেশের সাধারণ ছাত্ররা যেভাবে ইশা ছাত্র আন্দোলনকে গ্রহণ করছে ও ইসলামী বিপ্লবের চিন্তা লালন করছে তাতে সামান্য সময়ের ব্যবধানে এমন একটি প্রজন্ম সৃষ্টি হচ্ছে যাদের মাধ্যমে এদেশে শান্তি প্রতিষ্ঠা হবে।
ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি জিএম রুহুল আমীনের সভাপতিত্বে সেক্রেটারি জেনারেল শেখ সাইফুল ইসলামের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি শাইখ ফজলুল করীম মারুফ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ হাছিবুল ইসলাম, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক নোমান আহমাদ প্রমুখ।
কেন্দ্রীয় সভাপতি বলেন, দেশ এখন নানা সংকটের মধ্য দিয়ে অতিবাহিত করছে। ছাত্র রাজনীতিকে বারবার নামধারী ছাত্র সংগঠনগুলো কলুষিত করছে। এ অবস্থায় আমরা নীরব থাকতে পারি না।

0 Comments