ঈদে মীলাদের বিরোধীরা প্রায় বলে থাকে, হযরত মুজাদ্দিদে আলফে সানী রহমতুল্লাহি নাকি ঈদে মীলাদের বিরোধী করেছেন। এর জন্য উনার একটি দলিল পেশ করে, যেখানে মুজাদ্দিদে আলফে সানী রহমতুল্লাহি বলেন- “যদি আল্লাহ নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজকের যুগের থাকতেন আর এই সব মাহফিল দেখতে পেতেন, আমি হেন অধমের দৃঢ় বিশ্বাস যে কখন তিনি এ কাজ পছন্দ করতেন না, বরং এ সব অনুষ্ঠান একেবারে বন্ধ করে দিতেন। একইভাবে তারা অনেক ইমাম-মুজতাহিদের রেফারেন্স ব্যবহার করে। কিন্তু এ কাজ করতে গিয়ে বাতিলপন্থীরা একটি বিষয় এড়িয়ে যায়, তা হলো মৌলুদ আর মাউলিদ/ঈদে মীলাদ এক নয়।
ঐ সময় মৌলুদ নামক এক চরম বেহায়া, বেদাতি, হারাম নাজায়েজ অনুষ্ঠানের প্রচলন করা হতো। যেখানে গান-বাদ্য-বেহায়া বেপর্দার ঘটনার ঘটতো। যেসব দলিল ঈদে মীলাদের বিরোধীতা বর্তমানে ব্যবহার করা হচ্ছে সেগুলো মূলত মৌলুদ নামক অনুষ্ঠানের, ঈদে মীলাদের বিরোধীতা করে নয়। যেমন কওমী গুরু আশরাফ আলী থানভী মৌলুদকে হারাম বলেছে, কিন্তু বেহেস্তি জেওরে ঈদে মীলাদকে অপরিহার্য বলেছেন। তাই যারা মৌলুদ আর ঈদে মীলাদকে এক করে বিভ্রান্তি ছড়ায়, তারা পবিত্র দ্বীন ইসলামের শত্রু ছাড়া অন্যকিছু নয়।


0 Comments